ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে ১হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন হুইপ জিকে গউছ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:৪৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ২২ Time View
Print

​হবিগন্জ প্রতিনিধি :

​হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনা সামগ্রী তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব জিকে গউছ।
​উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আউশ ধান বীজ এবং ডিএপি (DAP) ও এমওপি (MOP) সার বিতরণ করা হয়।
​প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব জিকে গউছ বলেন: ​কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। তবে মনে রাখতে হবে, দলের নাম ভাঙিয়ে কেউ কোনো অন্যায় বা অপকর্ম করলে তার দায়ভার দল নেবে না। প্রত্যেককে সততার সাথে কাজ করতে হবে এবং যেকোনো প্রকার বিশৃঙ্খলা থেকে সতর্ক থাকতে হবে।
​শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াদুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। ​শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাঈনুল হাসান রতনসহ উপস্থিত ছিলেন ​উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। আরও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জের পৌর ও উপজেলার ​জাতীয়তাবাদী দলের স্থানীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শায়েস্তাগঞ্জে ১হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন হুইপ জিকে গউছ

Update Time : ০৮:৪৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬