👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে ৭ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

তৌফিকুর রহমান
  • Update Time : ০৮:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View
Print

তৌফিকুর রহমান তাহের,সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৭ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ইউনিয়নের আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় ও আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও বিজ্ঞান
এই চারটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হয়।

দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়ার উদ্যোগে পরিষদের রাজস্ব আয় (হোল্ডিং ও ব্যবসায়িক কর) থেকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র দুটি পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা ও ইউপি চেয়ারম্যান মো. ছুফি মিয়া।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় দাশ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সিতু মিয়া, ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মাসুক আলী, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ মরিয়ম বেগম, ইউপি সদস্য গোলাম কিবরিয়া, সুমন মিয়া এবং অভিভাবক মোঃ সায়েম প্রমুখ।

আয়োজন প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান মো. ছুফি মিয়া বলেন, “একটি জাতির সার্বিক উন্নয়নের পূর্বশর্ত হলো আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হওয়া। তাই ইউনিয়ন পরিষদের আদায়কৃত হোল্ডিং করের অর্থ দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতেই আমাদের এই উদ্যোগ।

অভিভাবকেরা আরেকটু সচেতন হয়ে সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠালে অবহেলিত এই জনপদের নতুন প্রজন্ম উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারবে।
এ সময় তিনি ইউনিয়নের বিশুদ্ধ পানির সংকটের কথা তুলে ধরে বলেন, ইউনিয়নের প্রতিটি বিদ্যালয় ও গ্রামের বাড়িগুলোতে টিউবওয়েল থাকলেও অধিকাংশই অকেজো হয়ে পড়ে আছে।

ফলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নদী-নালা ও খাল-বিলের পানি পান করে নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে তিনি সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা সাংবাদিকদের বলেন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ ছুফি মিয়ার এমন মহতী উদ্যোগকে স্বাগত জানাই। সুনামগঞ্জ একটি হাওরবেষ্টিত জনপদ হওয়ায় এখানকার শিক্ষার মান কিছুটা পিছিয়ে রয়েছে। শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের বিদ্যালয়মুখী করতে প্রাথমিক স্তরে এ ধরনের মেধা যাচাই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এ ধরনের উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শান্তিগঞ্জে ৭ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

Update Time : ০৮:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬