দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-২
- Update Time : ০৪:৫৩:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ২ Time View

সাতক্ষীরার দেবহাটা থানা-পুলিশের বিশেষ অভিযানে সি আর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামি ও নিয়মিত মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে।
দেবহাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ২১ নভেম্বর (শনিবার) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে দেবহাটা থানার-একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে দেবহাটা থানার মামলা নং-০৮ (তারিখ: ১৮ নভেম্বর ২০২৪)-এর এজাহারনামীয় আসামি হাফিজুল গাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়। তিনি দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মাঝের পাড়া হারুন গাজীর ছেলে।
এ ছাড়া একই অভিযানে সি আর পরোয়ানাভুক্ত পলাতক আসামি রোজিনা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের (মাঝ পারুলিয়া) মুকুল খাঁর স্ত্রী।দেবহাটা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে শনিবার (২১ নভেম্বর) বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




















