রাণীশংকৈল উপজেলা শোক সংবাদ জামায়াতে ইসলামীর নায়েবে আমির রজব আলী মাস্টার আর নেই
- Update Time : ০২:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫ Time View

রানী সংকৈল প্রতিনিধি জাহাঙ্গীর আলম সুমন
রাণীশংকৈল উপজেলা শোক সংবাদ জামায়াতে ইসলামীর নায়েবে আমির রজব আলী মাস্টার আর নেই
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জনাব রজব আলী মাস্টার আর নেই। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তিনি ঢাকার প্রাইম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। সর্বশেষ তিনি বগুড়ার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আজ তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
























