রাজারহাটে জমকালো আয়োজনে শুরু শান্তিনগর প্রিমিয়ার লিগ
- Update Time : ১০:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১৩ Time View

আজিজ,রংপুর প্রতিনিধি:কুড়িগ্রামের রাজারহাটে তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে শান্তিনগর প্রিমিয়ার লিগ রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জনাব মোঃ শহিদুল ইসলাম ব্যাপারীর। তিনি রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ৩ নম্বর রাজারহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির সমর্থন প্রত্যাশী।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে থাকবেন জনাব মোঃ আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক, রাজারহাট উপজেলা যুবদল ও ৩ নম্বর রাজারহাট ইউনিয়ন পরিষদের সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজারহাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান সাদ্দাম, রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, বিশিষ্ট ব্যবসায়ী ও চাকিরপশার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আল আমিন এবং রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ আবু ছাঈদ।
এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন রাজারহাট উপজেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্বাস আলী, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তফা কামাল পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রুবেল পাটোয়ারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাকিরপশার তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূর ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করবেন রাজারহাট রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক শামীম।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জুলাই যোদ্ধা ও রাজারহাট উপজেলা ছাত্রদলের সদস্য আল মিজান মাহিন।
আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রিকেটপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশ, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আয়োজনে: শান্তিনগর যুব সমাজ, রাজারহাট, কুড়িগ্রাম।
স্থান: রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ।
তারিখ: ১১ নভেম্বর ২০২৬, বুধবার।
ম্যাচ: টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ।
আয়োজকরা টুর্নামেন্টের সফলতা কামনা করে ক্রিকেটপ্রেমী দর্শক ও এলাকাবাসীকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।


























