সংবাদ শিরোনাম :
রাজাপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ ইং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
Reporter Name
- Update Time : ০৪:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৬ Time View

মোঃ কামরুল হাসান রানা
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ইং এর শুভ উদ্বোধন করেন ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর ১৬ আগস্ট স্কাল ১০ টা ৩০ এর সময় এ উপলক্ষে র্যালী, মাছের পোনা অবমুক্তকরন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) এর সাংসদ রফিকুল ইসলাম জামাল। এসময় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
Tag :
























