👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ ইং উদযাপন

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি জেলা প্রতিনিধি:
  • Update Time : ০১:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ৫ Time View
Print

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, আধুনিক খামার ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং প্রাণিসম্পদ পণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হক নান্টু, ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের ছোট ভাই ওয়াসিম আহমেদ, উপজেলা যুবদলের সদস্যসচিব মোঃ নাজমুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোস্তফা নিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথসহ স্থানীয় গবাদিপশু ও পোলট্রি খামারের উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে ইউএনও রিফাত আরা মৌরী বলেন, মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে দুধ, ডিম ও মাংসের গুরুত্ব অপরিসীম। প্রাণিজ আমিষের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করতে হবে। কোনোভাবেই গবাদিপশু ও হাঁস-মুরগিকে ক্ষতিকর রাসায়নিক বা অনিরাপদ খাদ্য খাওয়ানো যাবে না। কারণ, এসব খাদ্যই মানুষ প্রতিদিন গ্রহণ করে। খামারিদের মনে রাখতে হবে, তাদের উৎপাদিত খাদ্যের মানের সঙ্গে জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতা সরাসরি জড়িত। নিরাপদ ও ভেজালমুক্ত প্রাণিজ খাদ্য উৎপাদনে খামারিদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে খামার পরিচালনা করতে হবে। উন্নত জাতের গবাদিপশু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, নিয়মিত চিকিৎসা ও টিকাদান নিশ্চিত করার পাশাপাশি প্রাণিরোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মানসম্মত প্রাণিসম্পদ পণ্য রপ্তানির সক্ষমতা অর্জনেও উদ্যোগী হতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন শুধু খামারিদের অর্থনৈতিক সমৃদ্ধিই নয়, দেশের পুষ্টি নিরাপত্তা ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। পরিকল্পিত উদ্যোগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ ইং উদযাপন

Update Time : ০১:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬