রাজাপুরে ইসলামী যুব আন্দোলনের উপজেলা কমিটি গঠন।
- Update Time : ১১:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১০ Time View

মোঃ কামরুল হাসান রানা
রাজাপুর ,ঝালকাঠী।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের উপজেলা পর্যায়ের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ক্বারি ইব্রাহিম খলিল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা ইসহাক বিন আবদুল আউয়াল।
সভায় বক্তারা বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যুবসমাজের নৈতিক, আদর্শিক ও মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত নেতারা সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের সফল নেতৃত্ব কামনা করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও শক্তিশালী করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।



















