রাজশাহীতে সাংবাদিক মতিউর রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত
- Update Time : ১০:৩৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১১৯ Time View

মোঃ এরশাদ আলী,স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মতিউর রহমানের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে আজ রবিবার দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে রাজশাহী মডেল প্রেসক্লাবের সক্রিয় সভাপতি জনাব ইমদাদুল হকের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মোমিন ওয়াহিদ হিরোর সঞ্চালনায় রাজশাহী বিভাগীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন প্রেসক্লাবের সদস্য ও নেতৃবৃন্দরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, স্বাধীন সংবাদ প্রকাশে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। সাংবাদিকদের সুরক্ষায় সাংবাদিক সুরক্ষা আইন অতি দ্রুত কার্যকর করার দাবি ও জানান তারা।
সাংবাদিক মতিউরের দ্রুত সুস্থতা কামনা করে, ঘটনার ১৮ ঘণ্টার মধ্যেই জড়িত একজন আসামিকে গ্রেফতার করাই চন্দ্রিমা থানার প্রতি সন্তোষ প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
তারা দ্রুত বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানান রাজশাহীর সাংবাদিক মহল।


























