রাউজানে বাগোয়ান-পোমরা ইউনিয়ন একাদশের ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
- Update Time : ১১:৩০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৩৩ Time View

মুক্তার হোসেন, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি। চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪নং বাগোয়ান ইউনিয়নের গশ্চি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট ফুটবল প্রীতি ম্যাচ। খেলায় মুখোমুখি হয় রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন একাদশ ও রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়ন একাদশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে গশ্চি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলা দেখতে মাঠে উপস্থিত হন স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক ইউসুফ তালুকদার।
গশ্চি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ শফিউল আজম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুরাদ, বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন খোকন, বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুন নবী।
বাগোয়ান ইউনিয়ন ফুটবল একাদশ এর টিম ম্যানেজার মোহাম্মদ জাবেদ, পোমরা ইউনিয়ন একাদশের টি ম্যানেজার মোহাম্মদ মাহফুজ,
এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ রব্বান, মোহাম্মদ হারুন, ইব্রাহিম আল আজাদ, মুন্না তালুকদার, মোহাম্মদ তানভীর ও মোহাম্মদ সাইফুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীরা।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে উৎসাহিত করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়ন ও রাউজানের বাগোয়ান ইউনিয়নের খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ ম্যাচটি দুই এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
প্রীতি ম্যাচকে ঘিরে গশ্চি উচ্চ বিদ্যালয় মাঠে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয় তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

























