রাউজানে ডাবুয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- Update Time : ০২:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ২৭ Time View

★ শ্রী সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম)
দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে রাউজানের সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের চলমান কর্মসূচির অংশ হিসেবে ডাবুয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০জুন শনিবার বেলা ১১টায় ডাবুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ হালখুল ব্রীজ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল নেতা আবদুল শুক্কুর। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। যুবদল নেতা মোঃ সুজনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সভাপতি এম শাহ্জান সাহিল। বিশেষ অতিথি ছিলেন ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা মোঃ কামাল মিয়া, ইন্সক্যাপ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমান মামুন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এরশাদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আরিফ উদ্দীন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তসলিম উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রিদোয়ানুল হক, উপজেলা যুবদল নেতা আবুল কাশেম রানা, নাছির উদ্দিন, মোঃ ফোরকান, আব্দুল মন্নান, মঞ্জুরুল আলম, নাফিজ ইকবাল হেলাল, মোঃ সেলিম উদ্দিন, মনসুর আলম, জাবের উদ্দিন জাবেদ, মোঃ মোনিক, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক দিদার আলী, কৃষকদল নেতা দীল মোহাম্মদ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুবায়েদ হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহ সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল খান, মোঃ ইলিয়াস, বরকত, নুরুল আসাদ রিমন, রাশেদ, রনজিৎ, ছাত্রদল নেতা আবু তাহের রাফুল, শাহ্জান, মিজান, রাজু, সহ আরো অনেকেই। বৃক্ষরোপন কর্মসূচি শেষে সাউথ আফ্রিকা প্রবাসী তৌহিদুল ইসলাম এরশাদকে ডাবুয়া ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।



















