রাউজানে ছাত্রদল নেতার উদ্যোগে পানিবন্দী পরিবারের মাঝে খাবার বিতরণ
- Update Time : ০৩:২৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ১৯ Time View

★ শ্রী সুপণ বিশ্বাস-(স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)
বারী বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় রাউজানে পানিবন্দী হাজারো পরিবার। চুলায় আগুন জ্বলছেনা শত শত পরিবারে। এমন অবস্থায় রাউজানের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী ধজচেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় দউত্তর জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ চৌধুরী ছোটনের সার্বিক ব্যবস্থাপনায় ৬নং বিনাজুরী ইউনিয়নের ৯ ওয়ার্ডের পানিবন্দী অর্ধ শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান, উপজেলা ছাত্রদল নেতা মোঃ মিনহাজ, মোঃ সাকিব, যুবদল নেতা মোঃ মহিউদ্দিন, মোঃ খোরশেদ, মোঃ সবুর, সমাজসেবক আবু তাহের, মোঃ জাহাঙ্গীর সহ আরো অনেকেই। আবু আব্দুল্লাহ চৌধুরী ছোটন বলেন আমাদের প্রিয় নেতা রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে ও উত্তর জেলা ছাত্রদলের মানবিক কর্মসূচির আলোকে পানিবন্দী ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ কিছুটা লাঘবের লক্ষে সাধ্যমত সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও এই ধরণের যেকোন দূর্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং আমি স্ব স্ব এলাকার বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি যেন সকলে অসহায় পানিবন্দী পরিবার গুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।



















