রাউজানে এলাকাবাসীর উদ্যোগে জরাজীর্ণ সড়কের সংস্কার করণ, সাংসদের কাছে স্থায়ী সংস্কারের আবেদন
- Update Time : ১১:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১৩২ Time View

শ্রী সুপণ বিশ্বাস-(স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)
রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের গুরা মিয়া মুন্সীর বাড়ির জরাজীর্ন সড়কের সংস্কার কাজ করে চলাচলের যথাযথ উপযুক্ত করেছে এলাকাবাসী। জানা যায়, দীর্ঘদিন অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল এই সড়কটি। বিশেষ করে বর্ষার মৌসুমে বন্যার পানিতে বেহাল দশা হয় সড়কটির। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত গুরা মিয়া মুন্সীর বাড়ি, আবদুল গফুর বাড়ি ও মুছা খা বাড়ির কয়েক শতাধিক পরিবারের লোকজন চলাফেরা করে। এমন অবস্থায় সর্বসাধারণের চলাচলের সুবিধার্থে এলাকাবাসীর উদ্যোগে সড়কটির সংস্থার কাজ চলছে। এবং এমনটি দৃশ্য দেখা গেছে ২২জুন সোমবার রাতে এলাকার যুবসমাজ সহ মুরুব্বিরা এগিয়ে এসেছে সড়কটির সংস্কার কাজে। এসময় উপস্থিত ছিলেন মাষ্টার মোঃ ইলিয়াস, অধ্যাপক মোঃ ফারুক, আলহাজ্ব জাহাঙ্গীর আলম মুন্সী, যুবদল নেতা মোঃ আরমান রানা, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃশাহনেওয়াজ, জয়নাল আবেদীন মুন্সী, হাজী মোঃ শমসু, গাজী আলমগীর, হাজী মোঃ ইছা, মোঃ আইয়ুব মোঃ বাবলু, মোঃ সাহেদ, মোঃ সোহেল, মোঃ মারোয়ান, মোঃ অনিক, মোঃ সাফিন, নুরুল ইসলাম, মোঃ কামাল, মোঃ শরীফ, রেজাউল করিম, মোঃ আবির, মোঃ সুমন, মোঃ মনির, মোঃ আজাদ সহ স্থানীয় এলাকাবাসী। উপস্থিত এলাকাবাসী জানান, অনেকদিন যাবৎ এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লে আমরা সকলে মিলে চলাচলের উপযুক্ত করেছি, তবে স্থায়ীভাবে সংস্কার না হলে সামনের বর্ষা মৌসুমে বন্যার পানিতে আবারও ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে সড়কটি, তাই রাউজানে সাংসদ ও পৌর প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি।



























