রাউজান পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৬:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১৫ Time View

সুপণ বিশ্বাস,স্টাফ রিপোর্টার-চট্টগ্রামঃ
রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায়, রাউজান পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন শনিবার বিকেল ৫টায় পশ্চিম গহিরাস্থ ১নং ওয়ার্ড বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আনিসুজ্জামান সোহেল। ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম মেম্বার। যুবদল নেতা মোঃ শাকিল চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা খোকন বড়ুয়া, জিএম দিদার, প্রভাত বড়ুয়া, খোকন বড়ুয়া, ইলিয়াস মিনু, কাজী শহীদুল ইসলাম, মাদল বড়ুয়া, অশোক বড়ুয়া, ডাক্তার জনি দাশ, শাপলা বড়ুয়া, সুবাস বড়ুয়া, মো. জাহেদ, রাশেদুল ইসলাম, আসাদুল্লাহ মান্না, মো. জুয়েল, মহিউদ্দিন, আলমগীর, মোরশেদ, রাহেল, নুরুল আবছার বাঁশি, দিদারুল আলম, মোঃ মিয়া, তৈয়ব, জামাল, আবু মনসুর, রনি, জনি, মেহেরাজ, সীমান্ত বড়ুয়া প্রমুখ। সভায় বক্তারা মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুশিয়ারি প্রদান করেন।



















