👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী, এসেছে নয় জেলা থেকে

মাসুদ রানা যশোর জেলা প্রতিনিধি
  • Update Time : ০৩:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View
Print

যশোরের তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষার আহ্বানে সাড়া দিয়ে ভৈরব নদকে কচুরিপানামুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ছয় শতাধিক সদস্য। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে এ অভিযান শুরু হয়।

এ কর্মসূচিতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরাসহ নয়টি জেলা থেকে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

শহরের দড়াটানা ভৈরব সেতু থেকে কাঠেরপুল সেতু পর্যন্ত এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। স্বেচ্ছাসেবীরা নদীতে নেমে কচুরিপানা অপসারণ করছেন। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক আল হেলাল মামুন, প্রধান সমন্বয়ক চম্পা আক্তারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোস্তাক হোসেন ও যুব প্রধান হুমায়ুন কবীর।

অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্যসুরক্ষা ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে রেড ক্রিসেন্ট সোসাইটির দুটি মেডিকেল টিম কাজ করছে। এসব টিমের ১৫ জন সদস্য স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা দিচ্ছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী, এসেছে নয় জেলা থেকে

Update Time : ০৩:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬