👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৪ নেতাকর্মী আটক

মাসুদ রানা
  • Update Time : ০৭:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ৫ Time View
Print

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার নয়টি থানা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যশোর জেলার বিভিন্ন স্থানে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। অভিযানে জেলার নয়টি থানার পাশাপাশি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অংশ নেন। অভিযানে বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ জনকে আটক করা হয়।

এর মধ্যে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, আশরাফুল (৪৫), ইব্রাহিম শিকদার (৪২), ইব্রাহিম (২৮)। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ইনস্পেক্টর তদন্ত বদরুজ্জামান মোল্লা।

এ বিষয়ে ইন্সপেক্টর তদন্ত বদরুজ্জামান মোল্লা জানান, গত ২৪ ঘন্টায় নাশকতা মামলায় কোতোয়ালি মডেল থানা পুলিশ ৩জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে যশোর জেলা পুলিশের এচ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যশোরে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৪ নেতাকর্মী আটক

Update Time : ০৭:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬