ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে আলোচিত মা,দ,ক কারবারি প্রিয়া ও তার মা আটক, ই,য়া,বা-গাঁ,জা উ,দ্ধা,র

Reporter Name
  • Update Time : ১০:৪৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ৩১ Time View
Print

যশোরে মাদকবিরোধী অভিযানে আলোচিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি প্রিয়া খাতুন ও তার মা সাহানারা বেগমকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যশোর সদর পুলিশ ফাঁড়ি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে চাঁচড়া রায়পাড়া তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, যশোর সদর পুলিশ ফাঁড়ির একটি দল রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, চাঁচড়া রায়পাড়া তেঁতুলতলা এলাকায় কয়েকজন নারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করছেন। পরে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমানুল্লাহর নেতৃত্বে এসআই নুর উন নবী, এসআই শামীম ও এটিএসআই আতাউর রহমানের সমন্বয়ে একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানে প্রিয়া খাতুন ও তার মা সাহানারা বেগমকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সাহানারা বেগমের কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রিয়া খাতুনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই নারী দীর্ঘদিন ধরে রহিম ও তার স্ত্রী আছিয়ার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছেন।

পুলিশ আরও জানায়, আটক প্রিয়া খাতুন ও সাহানারা বেগমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে তারা একাধিকবার কারাভোগও করেছেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যশোরে আলোচিত মা,দ,ক কারবারি প্রিয়া ও তার মা আটক, ই,য়া,বা-গাঁ,জা উ,দ্ধা,র

Update Time : ১০:৪৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬