মিথ্যা চাঁদাবাজি মামলায় যুবদল নেতা ব্রাইটকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন
- Update Time : ০১:১৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ Time View

মোঃ জসিম উদ্দিন,দর্শনা প্রতিনিধি:
ফার্স্ট ক্লাস ঠিকাদার ও স্থানীয় যুবদল সদস্য রাকিবুল ইসলাম ব্রাইটকে সাজানো ও মিথ্যা চাঁদাবাজি মামলায়সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, রাকিবুল ইসলাম ব্রাইট পেশায় একজন সুপরিচিত ফার্স্ট ক্লাস ঠিকাদার। এর নামে দর্শনা মোবারক পাড়া সিএনএফ ব্যবসায়ী রফিকুল মিয়া, মিথ্যা চাঁদাবাজী মামলা দেওয়াতে পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে বলেন। মামলাএকটি প্রভাবশালী স্বার্থান্বেষী মহল তাঁর সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছে। সম্পূর্ণ মনগড়া অভিযোগ এনে তাঁকে আইনি ও সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তাঁর স্বজনরা।
পরিবারের সদস্যরা আরও জানান, আইনানুগভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা সত্ত্বেও ব্রাইটকে রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রোশের শিকার হতে হচ্ছে। অবিলম্বে এই সাজানো ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। ফাঁসিয়ে অযথা হয়রানি করার অভিযোগ উঠেছে। ষড়যন্ত্রমূলক এই অপপ্রচারের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।























