ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ কামরুল হাসান রানা ঝালকাঠি জেলা প্রতিনিধি।
  • Update Time : ০৩:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View
Print

মোঃ কামরুল হাসান রানা
ঝালকাঠি জেলা প্রতিনিধি।

ঝালকাঠিতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টে্ম্বর) সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী।জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঝালকাঠি -১ আসনের জনপ্রিয় নেতৃত্ব সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা জনাব গোলাম আজম সৈকত। এর আগে আলোচনা সভার শুরুতে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ০৩:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬