👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় দুমকিতে আ’লীগ নেতা গ্রেপ্তার

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৫:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১২ Time View
Print

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুর ও মারধরের মামলায় তদন্তে পাওয়া আসামি হিসেবে মো. সাইফুল ইসলাম কামাল (৪৮) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কদমতলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম কামাল উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
‎
‎থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ নভেম্বর বিএনপি কার্যালয় ভাঙচুর ও মারধরের ঘটনায় দায়ের করা একটি মামলায় তদন্তে তাঁর সম্পৃক্ততা পাওয়া যায়। ওই মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
‎
‎এ বিষয়ে মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
‎

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় দুমকিতে আ’লীগ নেতা গ্রেপ্তার

Update Time : ০৫:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬