👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ৩৬ Time View
Print

বাকৃবি প্রতিনিধি;বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে উৎসবমুখর পরিবেশে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শাহজালাল হল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়জীবন শুধু শ্রেণিকক্ষ ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে।

অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই। তবে মাঠে খেলোয়াড়সুলভ আচরণ, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে।

আয়োজকেরা জানান, শাহজালাল হলের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। উদ্বোধন ঘিরে অংশগ্রহণকারী খেলোয়াড় ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন

Update Time : ১০:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬