ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে চেকপোস্টে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
- Update Time : ০৬:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ১৯ Time View

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী।
দাগনভূঞার রাজাপুর বাজারে গভীর রাতে অভিযান; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন
ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর বাজার এলাকায় পুলিশের বিশেষ অভিযানে চেকপোস্টে তল্লাশিকালে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।গত কাল
বুধবার (রাত) গভীর রাতে পরিচালিত এ অভিযানে আটকরা হলেন—মো. রায়হান (২৮) ও আতাউর রহমান রিপন (২৫)। পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকের পর উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।



















