👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে ধানসিঁড়ি রেস্তোরাঁয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ৪ জন আটক

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী;
  • Update Time : ০৯:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View
Print

ভোরে দরজা-গ্রিল কেটে রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা; কর্মচারীদের জিম্মি করে মোবাইল ছিনতাই ও প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ, থানায় মামলা

ফেনী শহরের এস.এস.কে রোড এলাকায় অবস্থিত ‘ধানসিঁড়ি রেস্তোরাঁয়’ হামলা, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেস্তোরাঁর মালিক মো. আবদুল ওয়াদুদের দায়ের করা এজাহারের ভিত্তিতে ফেনী মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামিসহ চারজনকে আটক করেছে।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. আবদুল ওয়াদুদ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কাছ থেকে চুক্তিভিত্তিক ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ‘ধানসিঁড়ি রেস্তোরাঁ’ পরিচালনা করে আসছেন। দোকানঘরের মালিকপক্ষ তাকে বেআইনিভাবে উচ্ছেদের চেষ্টা করলে তিনি আদালতের শরণাপন্ন হন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাকে জোরপূর্বক উচ্ছেদসহ গুম ও হত্যার হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন ভোরে ১ নম্বর আসামি মো. আজগর আলীর (ভিপি, এস্টেট অ্যান্ড লিগ্যাল, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড) নেতৃত্বে ৭-৮ জনের একটি দল দরজা-গ্রিল কাটার সরঞ্জাম, হাতুড়ি ও ধারালো অস্ত্র নিয়ে রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করে। একপর্যায়ে পেছনের দেয়াল ভেঙে এবং কলাপসিবল গেটের তালা কেটে তারা ভেতরে প্রবেশ করে। এ সময় কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া প্রায় ১০ হাজার টাকা মূল্যের একটি পানির মোটর খুলে নিয়ে যাওয়ার পাশাপাশি রেস্তোরাঁর ডিজিটাল সাইনবোর্ড, শাটার বক্স ও সামনের ডিসপ্লে ভাঙচুর করা হয়। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

৯৯৯-এ ফোন, পুলিশের অভিযানে চারজন আটক

ঘটনার সময় রেস্তোরাঁর একজন কর্মচারী কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও মামলার ১ ও ২ নম্বর আসামিসহ মোট চারজনকে আটক করা হয়।

এ বিষয়ে রেস্তোরাঁর মালিক মো. আবদুল ওয়াদুদ জানান, ঘটনার সব ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশ আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য মামলার এজাহারে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। অভিযোগগুলোর সত্যতা তদন্তসাপেক্ষ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ফেনীতে ধানসিঁড়ি রেস্তোরাঁয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ৪ জন আটক

Update Time : ০৯:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬