ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ি “আলোর পথে” সংগঠনের ”সদস্য দক্ষতা, উন্নয়ন প্রশিক্ষণ ও প্রীতি সম্মেলন ২০২৬” সম্পন্ন

Reporter Name
  • Update Time : ০৩:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ৩১ Time View
Print

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি
“এগিয়ে যাওয়ার প্রত্যয়ে তরুণ প্রজন্মের প্রতি আহবান,, এই প্রতিপাদ্য সামনে নিয়ে তরুণদের কর্ম দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং মানব সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর পথে”- এর আয়োজনে “সদস্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও প্রীতি সম্মেলন – ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল দক্ষিণ ফটিকছড়ির আজাদী বাজারের পশ্চিমে অবস্থিত ইকু বোর্ড ভ্যালী রেষ্টুরেন্টে সন্ধ্যা হতে শুরু রাত ১০ টায় শেষ হয়। অনুষ্ঠানটি দু পর্বে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে সদস্যদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের লক্ষ্য ও আদর্শ, নেতৃত্বের গুণাবলি, কার্যকরী যোগাযোগ, টিমওয়ার্ক, সময় ব্যবস্থাপনা, সাংগঠনিক শৃঙ্খলা এবং স্বেচ্ছাসেবার নৈতিকতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন বাস্তবধর্মী উদাহরণসহ দলীয় কার্যক্রম ও মত বিনিময়ের মাধ্যমে নিজেদের দক্ষতা আরও শাণিত করার সুযোগ পান দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় প্রীতি সম্মেলন। এ পর্বে সদস্যদের পারস্পরিক পরিচয়, অভিজ্ঞতা বিনিময়, সম্মাননা প্রদান, উন্মুক্ত আলোচনা এবং সর্বশেষ নৈশ ভোজের আয়োজনের মধ্য দিয়ে ২য় পর্ব শেষ হয়।
অনুষ্ঠানে দীর্ঘ দিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় যা উপস্থিত সবার মধ্যে কাজের স্বীকৃতি ও নব উদ্দীপনা সৃষ্টি করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সংগঠনের সবচেয়ে বড় শক্তি হল তার দক্ষ, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ সদস্যরা। তাই নিয়মিত প্রশিক্ষণ, পারস্পরিক সহযোগিতা এবং মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি শক্তিশালী ও টেকসই সংগঠন গড়ে তোলা সম্ভব। সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “আলোর পথে” শুধু একটি স্বেচ্ছাসেবী সংগঠন নয় এটি মানবতা, শিক্ষা, সামাজিক সচেতনতা এবং তরুণ নেতৃত্ব গড়ে তোলার একটি নিরন্তর প্রয়াস। ভবিষ্যতেও সদস্যদের দক্ষতা উন্নয়ন ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলে দায়িত্বশীল সদস্য বলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ফটিকছড়ি “আলোর পথে” সংগঠনের ”সদস্য দক্ষতা, উন্নয়ন প্রশিক্ষণ ও প্রীতি সম্মেলন ২০২৬” সম্পন্ন

Update Time : ০৩:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬