“প্রাথমিক শিক্ষা পদক ২০২৬” প্রদান অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন।
- Update Time : ০৮:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ১৯ Time View

মো: এরশাদ আলী
স্টাফ রিপোর্টার।
সারাদেশের ন্যায় আজ রাজশাহীর তানোরে উপজেলার মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতি মনোরম পরিবেশে অতি উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করা হয়। কর্মসূচিতে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদক প্রদান এবং বৃক্ষ রোপণ কর্মসূচির ভিডিও প্রদর্শন দেখানো হয়।
আয়োজনে: উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, তানোর, রাজশাহী।
উক্ত অনুষ্ঠানে শিক্ষক বৃন্দ, অনুষ্ঠানের মধ্যমনি অনেক শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে স্হানীয় বিএনপি ও জামায়াতের নেতা কর্মী গণ উপস্থিত থেকে নিজেদের বক্তব্য প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাঈমা খান, উপজেলা নির্বাহী অফিসার, তানোর, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলেয়া ফেরদৌসী, প্রাথমিক শিক্ষা অফিসার, তানোর, রাজশাহী। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মুন্ডুমালা সরকারি বিদ্যালয়ের তিনজন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে শিক্ষার ও বৃক্ষের গুরুত্ব সম্পর্কে দিক নির্দেশনা মূলক মুল্যবান আলোচনা করেন। কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে সু- সম্পূর্ণ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



















