ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : ০২:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪ Time View
Print

স্টাফ রিপোর্টার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর- ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী-শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শার রাজনীতির সার্বিক খোঁজ খবর নেন এবং তৃণমূলের ত্যাগী নেতাদের অবদানের প্রশংসা করেন। একইসাথে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শার্শা উপজেলাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যের প্রসার, অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং সীমান্ত এলাকার নিরাপত্তার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

সাক্ষাৎ শেষে নুরুজ্জামান লিটন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, সম্মান দেওয়ার মালিক মহান রাব্বুল আলামিন। আমাদের প্রিয় নেতা, স্মার্ট বাংলাদেশের দূরদর্শী রূপকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এই সাক্ষাৎ শার্শাবাসীর জন্য এক বিরাট গৌরবের বিষয়। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে শার্শার সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ও সম্ভাবনার কথা শুনেছেন। প্রধানমন্ত্রী যে দিকনির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়ন করে শার্শাকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তরিত করতে আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাব।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নুরুজ্জামান লিটনের সাক্ষাতের খবর ছড়িয়ে পড়লে শার্শা উপজেলার সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব নুরুজ্জামান লিটনের এই সাক্ষাৎ কেবল দলীয় পরিমণ্ডলেই নয়, পুরো শার্শা উপজেলার সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় এক নতুন গতির সঞ্চার করবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব এবং নুরুজ্জামান লিটনের মাঠপর্যায়ের জনপ্রিয়তা শার্শাবাসী আগামী দিনে এক নতুন ও উন্নত শার্শার স্বপ্ন দেখছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

প্রধানমন্ত্রীর সঙ্গে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের সাক্ষাৎ

Update Time : ০২:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬