👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের দায়িত্বে মাহফুজুর রহমান সবুজ ‎

Reporter Name
  • Update Time : ০৬:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ২ Time View
Print

মোঃ সজিব সরদার,‎স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজুর রহমান সবুজ। দীর্ঘ সাড়ে ১৬ বছরেরও বেশি সময় একই বিভাগের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর অবশেষে তিনি এ পদে দায়িত্ব পেলেন।
‎
‎গত ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।
‎
‎অফিস আদেশে উল্লেখ করা হয়, এ দায়িত্ব পালনের জন্য বিধি অনুযায়ী তিনি আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
‎
‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০০৩ সালের ১১ জানুয়ারি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের প্রথম জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেন মাহফুজুর রহমান সবুজ। পরবর্তী সময়ে ২০০৮ সালে সহকারী পরিচালক এবং ২০১২ সালে উপ-পরিচালক পদে পদোন্নতি পান তিনি।
‎
‎বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত সময় পর পরিচালক পদে পদোন্নতির সুযোগ থাকলেও দীর্ঘদিন এ পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অবশেষে নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে তাঁর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল।
‎
‎মাহফুজুর রহমান সবুজের জন্ম ও বেড়ে ওঠা বরগুনা জেলার আমতলী উপজেলায়। তিনি আমতলী এ কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এসএসসি এবং পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৯১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
‎
‎১৯৯৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (সম্মান) পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন। পরে একই বিষয়ে এমএসএস সম্পন্ন করেন। এ ছাড়া ২০০৮ সালে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন।
‎
‎পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ম্যাস লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) আয়োজনে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে অংশ নেন তিনি। পাশাপাশি জাতীয় ও স্থানীয় নির্বাচনে পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
‎
‎বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে মাহফুজুর রহমান সবুজ জাতীয় দৈনিক দিনকাল ও দৈনিক মুক্তকণ্ঠ পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। এ ছাড়াও পটুয়াখালী থেকে প্রকাশিত পাক্ষিক সাহিত্য পত্রিকা ‘সাগরকন্যা’র সম্পাদকের দায়িত্ব পালন করেন।
‎
‎তিনি পটুয়াখালী প্রেসক্লাবের তিনবার নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
‎
‎ছাত্রজীবনে পটুয়াখালী জেলা ছাত্রদলের কার্যকরী কমিটির জ্যেষ্ঠ সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
‎
‎ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। শৈশবের একটি স্মরণীয় ঘটনার কথাও তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। ১৯৭৯ সালে বরগুনা জেলা স্কুলসংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া এলাকায় খাল খনন কর্মসূচিতে অংশ নিতে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সেখানে গেলে তাঁর সান্নিধ্য লাভের সুযোগ হয় মাহফুজুর রহমান সবুজের।
‎
‎নতুন দায়িত্ব পাওয়ায় মাহফুজুর রহমান সবুজ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
‎
‎তাঁর দীর্ঘদিনের কর্ম-অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য প্রচার এবং প্রকাশনা কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
‎

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের দায়িত্বে মাহফুজুর রহমান সবুজ ‎

Update Time : ০৬:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬