ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবির উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা কমিশনের পরিচালক ‎ ‎

Reporter Name
  • Update Time : ১১:২২:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১৮ Time View
Print

মোঃ সজিব সরদার
‎স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) “অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর পরিচালক (উপসচিব) নিশাত জাহান।

‎রবিবার (২১ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে তিনি প্রকল্পের আওতায় চলমান বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ পরিদর্শন করেন। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবের প্রেক্ষিতে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

‎পরিদর্শনকালে তিনি শের-ই-বাংলা হল, তাপসী রাবেয়া হল, শহীদ জিয়াউর রহমান হল-১, বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম, রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, ১০০০ কেভিএ সাবস্টেশন, একাডেমিক ভবনের ষষ্ঠ তলা, উপাচার্যের বাসভবন, উপ-উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন নির্মাণাধীন ও উন্নয়নমূলক স্থাপনা ঘুরে দেখেন।

‎এ সময় পরিচালক নিশাত জাহান প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

‎পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পবিপ্রবি আরও আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য উন্নত একাডেমিক পরিবেশ ও আবাসিক সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। পরিকল্পনা কমিশনের প্রতিনিধিরা প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক। আমরা আশা করি, দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ সম্পন্ন করা সম্ভব হবে।”

‎পরিদর্শনকালে ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ, প্রকল্প পরিচালক ওবায়েদুল ইসলাম, বিশেষ কর্মকর্তা প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, ওশানোগ্রাফি অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, প্রকল্পের উপ-পরিচালক প্রকৌশলী মুহাইমিনুল আলম ফাইয়াজ, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী মো. ইউনুছ শরীফ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফারুক হোসেন, উপাচার্যের একান্ত সচিব আরিফুর রহমান নোমান, ঠিকাদার মো. আমীর হোসেন, ডেপুটি রেজিস্ট্রার মো. খায়রুল বাশার মিয়া, ইলিয়াস উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, “অধিকতর উন্নয়ন (২য় পর্যায়)” প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পবিপ্রবিতে আধুনিক শিক্ষা ও গবেষণা অবকাঠামো, উন্নত আবাসিক সুবিধা এবং প্রযুক্তিনির্ভর পরিবেশ গড়ে তোলা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়টি দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার অন্যতম উৎকর্ষ কেন্দ্র হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

পবিপ্রবির উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা কমিশনের পরিচালক ‎ ‎

Update Time : ১১:২২:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬