নেসকো-২ এ মতিন-সাদ্দাম সিন্ডিকেট: ১৫ লাখ টাকার ঘুষ ও বিপজ্জনক লাইন বাণিজ্যের অভিযোগ
- Update Time : ০৫:২৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১১১ Time View

মোঃ নবাব, ক্রাইম রিপোর্টার:নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো) রংপুর বিক্রয় ও বিতরণ বিভাগ (ডিভিশন)-২ এর বিরুদ্ধে উঠেছে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও গ্রাহক হয়রানির গুরুতর অভিযোগ। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে সাধারণ মানুষের বসতবাড়ির ওপর দিয়ে বিপজ্জনক উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের খুঁটি ও তার স্থাপনের অভিযোগ উঠেছে স্থানীয় নেসকো কর্মকর্তাদের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা গেছে, নেসকো ডিভিশন-২ এর অধীনস্থ এলাকায় গ্রাহক হয়রানি, অবৈধ সংযোগ ও বদলি বাণিজ্যের নামে এক বিশাল শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটের মূল হোতা হিসেবে নাম এসেছে বহুল বিতর্কিত মতিন ও সাদ্দাম জোড়ের। স্থানীয় ভুক্তভোগী ও নির্ভরযোগ্য সূত্রের দাবি, নতুন সংযোগ প্রদান, পুরোনো লাইনের লোড বৃদ্ধি, বিপজ্জনক লাইন সরানো বা বসানো এবং কর্মকর্তা-কর্মচারীদের পছন্দসই জায়গায় বদলির নামে গত কয়েক মাসে এই সিন্ডিকেট প্রায় ১৫ লাখ টাকার এক বিশাল ঘুষ বাণিজ্য সম্পন্ন করেছে।
অভিযোগ উঠেছে, কোনো রকম নিরাপত্তা দূরত্ব বা আইনি নিয়মের তোয়াক্কা না করেই টাকার বিনিময়ে সাধারণ মানুষের বসতবাড়ি ও ফসলি জমির ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন টেনে দেওয়া হচ্ছে। আবার অন্যদিকে, বৈধ গ্রাহকরা যখন নিজেদের নিরাপত্তার স্বার্থে এই বিপজ্জনক লাইন বা খুঁটি সরানোর আবেদন করছেন, তখন মতিন-সাদ্দাম সিন্ডিকেটকে মোটা অঙ্কের টাকা না দিলে সেই ফাইল মাসের পর মাস আটকে রাখা হচ্ছে।
অনুসন্ধানে আরও জানা যায়, সাধারণ গ্রাহকেরা যখন নিয়ম মেনে নতুন বিদ্যুৎ সংযোগ বা বাণিজ্যিক মিটারের জন্য আবেদন করেন, তখন নানামুখী অজুহাতে গ্রাহকদের হয়রানি করা হয়।
অবৈধ সংযোগের বৈধতা: এলাকার বেশ




















