ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী উৎসব

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০১:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ১০ Time View
Print

জি এম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দেবহাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, লাঠি ও সাপ খেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ সকাল সাড়ে ৮টায় এক আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি ঘোড়ার গাড়ি ও নানা রংয়ের ফেস্টুন ব্যানারসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত বনবিবির বটতলায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের নেতা সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামাম, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাইজিদ বোস্তামী উজ্জ্বল । আলোচনা সভা শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করে নেন। পরে লাঠি ও সাপ খেলা অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী উৎসব

Update Time : ০১:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬