রাজাপুরে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- Update Time : ১১:০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৬ Time View

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজাপুর উপজেলা শাখা ও সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রিফাত আরা মৌরি ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস ও ঝালকাঠি – ১ আসনের সংসদ সদস্যের ছোট ভাই ,মোঃ ওয়াসিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি – রতন দেবনাথ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিত্যানন্দ সাহা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পার্থ মিত্র। এ ছাড়া স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক উপস্থিতি ছিল। পুরো আয়োজ জুড়ে ছিলো উৎসবমুখর পরিবেশ।




















