ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু মজিবর সরদারের

Reporter Name
  • Update Time : ০৪:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ১১ Time View
Print

মোঃ সজিব সরদার
‎স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে মজিবর সরদার (৫৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত মজিবর সরদার লেবুখালী গ্রামের মৃত হাতেম সরদারের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টিপাত শুরু হলে বাড়ির পশ্চিম পাশের মাঠে গরু আনতে যান মজিবর সরদার। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

‎বার্তা প্রেরক:-
‎মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ
‎মোবাইল: ০১৬১২১৭৯৯৬৭
‎তারিখ: ০৫.০৬.২০২৬ ইং

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দুমকিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু মজিবর সরদারের

Update Time : ০৪:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬