ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ৩২ Time View
Print

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে রোববার (৩মে) বিকেলে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রেসক্লাব চত্বরে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের অসঙ্গতি সৎ ও সাহসীকতার সাথে তুলে ধরে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের বিকাশ অপরিহার্য। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।আলোচনা সভায় বক্তব্য রাখেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি পেশাগত নীতিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দর্শনা প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

Update Time : ০৮:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬