ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের রাউজানে আলহাজ্ব জসিম উদ্দিন বৃত্তির কার্যক্রম সুষ্ঠু পরিচালনায় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময়

Reporter Name
  • Update Time : ০১:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৪ Time View
Print

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)

চট্টগ্রামের রাউজানে স্বনামধন্য মানবকল্যাণমূলক সংগঠন আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশন পরিচালিত আলহাজ জসিম উদ্দিন বৃত্তির কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা এবং শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় সভা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের সূচনা হয়।
এ উপলক্ষে পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ ফরিদ উদ্দিন আনসারী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক দাতা সদস্য ও সাংবাদিক তৈয়ব চৌধুরী। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ গঠনে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখে। আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এরই অংশ হিসেবে আলহাজ জসিম উদ্দিন বৃত্তি কার্যক্রম আরও সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহী করে তুলতে বৃত্তি একটি কার্যকর প্রণোদনা। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ অব্যাহত রাখতে আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয়। বৃত্তি কার্যক্রমের সুফল যাতে প্রকৃত মেধাবী ও যোগ্য শিক্ষার্থীরা পায়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ ফরিদ উদ্দিন আনসারী বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষাজীবনকে আরও সুন্দর ও গতিশীল করার লক্ষ্যেই আলহাজ জসিম উদ্দিন বৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব
সাংবাদিক তৈয়ব চৌধুরী বলেন, শিক্ষার উন্নয়নে বেসরকারি উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের বৃত্তি কার্যক্রম একটি সময়োপযোগী উদ্যোগ। এ কার্যক্রমের মাধ্যমে রাউজানের শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আলহাজ জসিম উদ্দিন বৃত্তির নিয়মনীতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ, বৃত্তি কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের বৃত্তি কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা এবং কার্যক্রমটি সুন্দরভাবে বাস্তবায়নে শিক্ষক ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়।
আলহাজ জসিম উদ্দিন বৃত্তির কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে পর্যায়ক্রমে রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চট্টগ্রামের রাউজানে আলহাজ্ব জসিম উদ্দিন বৃত্তির কার্যক্রম সুষ্ঠু পরিচালনায় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময়

Update Time : ০১:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬