তারেক রহমানের উপস্থিতিতে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
- Update Time : ০২:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ১২ Time View

নিজস্ব প্রতিবেদকত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনে উপনির্বাচনে নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন (মহিলা-২৩)-এর সংসদ সদস্য এলিজা জামান শপথ গ্রহণ করেছেন।:
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি। তাঁর উপস্থিতিতে নবনির্বাচিত দুই সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের শপথ নেন।
শপথ অনুষ্ঠান শেষে সংসদীয় রীতি ও বিধি অনুযায়ী তাঁরা সংসদ সচিবের কক্ষে সংরক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে তাঁদের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি; জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।
নতুন দুই সংসদ সদস্যের শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে তাঁদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।























