ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরের জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল মজিদ মন্ডল এর অবসর গ্রহণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : ০৮:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ১৭ Time View
Print

মো: এরশাদ আলী স্টাফ রিপোর্টার।রাজশাহী জেলার তানোর উপজেলার তানোর পৌরসভার অন্তর্গত জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মজিদ মন্ডল এর আজ ০৪/১০/২০২৬ শেষ কর্মদিবস এবং আজ অবসর গ্রহণ উপলক্ষে স্কুলেই অতি মনোরম পরিবেশে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানা যায় এই শিক্ষানুরাগী প্রধান শিক্ষক ১৯৯১ সালে অত্র বিদ্যালয়েই শিক্ষকতা শুরু করেন। তিনি ২০০৬ সালে প্রধান শিক্ষকের মহান দায়িত্ব পান। জানা যায় তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকেই শেষ কর্মদিবস পর্যন্ত অত্যন্ত আন্তরিকতার সহিত সঠিক নিয়মেে দায়িত্ব পালন করে আসছিলেন। মহান এই প্রধান শিক্ষক অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী, সহজ সরল সাদা মনের মনের আদর্শবান শিক্ষক ছিলেন। দায়িত্বশীল এই প্রধান শিক্ষক সহকারি শিক্ষকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে বিদ্যালয়ের সকল দায়িত্ব অত্যন্ত সততার সহিত পালন করতেন।
আজ অত্র বিদ্যালয়েই ছোট্ট শিক্ষার্থীর কুরআন তেলায়তের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান শুরু হয়।
আদর্শবান এই প্রধান শিক্ষকের আজ বিদায় কালে অত্র বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকগণ, শিক্ষার্থী অভিভাবক, ম্যানেজিং কমিটি এবং আমন্ত্রিত সকল শিক্ষক, প্রাথমিক শিক্ষা অফিসের অফিসারগণ সকলেই মর্মাহত হন। উপস্থিত সকলেই চোখে অশ্রু জল নিয়েই এই প্রধান কে বিদায় জানান।
আজকের এই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলেয়া ফেরদৌসী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, তানোর, রাজশাহী। অনুষ্ঠানে সকল সহকারী শিক্ষা অফিসার গান উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক জনাব আয়েশ উদ্দিন। সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম। সকল আলোচক এই প্রধান শিক্ষকের বিদায়ে অত্যন্ত মর্মাহত হন। সকলেই বিদায়ী শিক্ষকের অবদান স্মরণ করেন এবং সকলেই তিনার অতি প্রশংসা করেন ও তিনার জন্য দোয়া করেন। বিদায়ের শেষ বেলা জনাব মজিদ মন্ডল কান্না ভরে শিক্ষক শিক্ষার্থী সহ উপস্থিত সকলের উদ্দেশ্যে অতি মূল্যবান কিছু কথা বলেন এবং সকলের নিকট থেকে দোয়া চান।
বিদায় কালে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলেই বিদায়ী প্রধান শিক্ষককে নানা রকম উপহার প্রদান করেন। শেষ দিনে প্রধান শিক্ষক জনাব আব্দুল মজিদ সকলের সাথে শেষ কুশল বিনিময় করেন। বিদায়ী প্রধান শিক্ষক জনাব মজিদ মন্ডল খুশি হয়ে উপস্থিত সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্হা করেন। সুশৃংখলভাবে বিদায় অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

তানোরের জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল মজিদ মন্ডল এর অবসর গ্রহণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

Update Time : ০৮:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬