ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে পুলিশের ছদ্মবেশে চাঁদাবাজি ও মাদক ব্যবসা: নারীসহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ১৮ Time View
Print

রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধিঃ

পুলিশের পোশাক, ব্যাজ ও ওয়াকিটকি ব্যবহার করে ডিবি পরিচয় দিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে ঝিনাইদহে এক সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপা থানাধীন চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পুলিশি সরঞ্জাম ও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. মাহফুজ আফজালের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ছাকিরুল আলমের নেতৃত্বে ডিবির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর গ্রামের গোলাম মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মো. রিয়াজ বিশ্বাস (২৭), মো. রুবেল হোসেন মোল্লা (৩২), মো. আশিক জোয়ার্দ্দার (২৪), মোছা. তাসমিম খাতুন (২১) এবং মোছা. জান্নাতুল ফেরদৌস (২০)। তারা সবাই শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তল্লাশিকালে এই চক্রের হেফাজত থেকে পুলিশের মনোগ্রাম সম্বলিত শার্ট, প্যান্ট, বেল্ট, রেইনকোট এবং এসআই (সাব-ইন্সপেক্টর) পদমর্যাদার র‍্যাঙ্ক ব্যাজ উদ্ধার করা হয়। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভ্রান্তি ছড়াতে ব্যবহৃত দুটি ‘BAOFENG’ ওয়াকিটকি এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে নিজেদের ডিবি পুলিশ হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। পুলিশের ছদ্মবেশ ধারণ করে তারা যেমন মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করত, তেমনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের কারবার চালিয়ে আসছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, ধৃত আসামিদের বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ধরনের সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঝিনাইদহে পুলিশের ছদ্মবেশে চাঁদাবাজি ও মাদক ব্যবসা: নারীসহ ৫ জন গ্রেফতার

Update Time : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬