👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে নারীর চুল কেটে মরিচ গুঁড়া দিয়ে নির্যাতন

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ২৯ Time View
Print

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে পরকীয়ার সন্দেহে সুচিত্রা বিশ্বাস নামের এক গৃহবধূকে পৈশাচিক কায়দায় মাথার চুল কেটে শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে নির্যাতনের আিভযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযযোগ মাধ্যমসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের করাতি পাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রাতেই ঝিনাইদহ সদর থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, একই গ্রামের তন্নী খাতুন (টনি খাতুন) তাঁর দুই মেয়ে ওনি ও কোনি, ছেলে শুভ এবং প্রতিবেশি আব্দুর রশিদ।

স্থানীয় সূত্র ও মামলার বিবরণী থেকে জানা যায়, কালীগঞ্জ ভূমি অফিসে কর্মরত একই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের সাথে মনমথ বিশ্বাসের স্ত্রী সুচিত্রা বিশ্বাসের পরকীয়া সম্পর্ক রয়েছে এমন অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন তন্নী খাতুন নামের এক নারী। এরই জেরে গত বৃহস্পতিবার বিকেলে তন্নী খাতুন (টনি খাতুন) তাঁর দুই মেয়ে ওনি ও কোনি, ছেলে শুভসহ আরও কয়েকজন সহযোগীকে নিয়ে দলবদ্ধভাবে সুচিত্রা বিশ্বাসের বাড়িতে চড়াও হন।

এক পর্যায়ে বাড়িতে প্রবেশ করেই সুচিত্রার ওপর চড়াও হন অভিযুক্তরা। তাঁকে বেধড়ক মারধরের পাশাপাশি জোরপূর্বক মাথার চুল কেটে দেওয়া হয় এবং তাঁর শরীরে পৈশাচিক কায়দায় মরিচ গুঁড়া মাখিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে সুচিত্রার আর্তচিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অপরাধীরা পালিয়ে যায়। ওই রাতেই ভুক্তভোগী সুচিত্রা বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় এসে মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ-উজ-জামান জানান, গত রাতেই ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঝিনাইদহে নারীর চুল কেটে মরিচ গুঁড়া দিয়ে নির্যাতন

Update Time : ১০:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬