👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে দোস্ত এইডের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ

জীবননগর প্রতিনিধি
  • Update Time : ০১:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View
Print

চুয়াডাঙ্গার জীবননগরে শারীরিক প্রতিবন্ধী মানুষের চলাচলের কষ্ট লাঘব ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তার লক্ষ্যে ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় জীবননগর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন মো. কহিনুর আলম চৌধুরী। এ সময় সংগঠনটির নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিত, মো. আরিফুজ্জামান, মো. শফিকুল ইসলাম এবং জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান আলোচকের বক্তব্যে মো. কহিনুর আলম চৌধুরী বলেন, যাঁরা শারীরিকভাবে সক্ষম এবং কষ্ট হলেও হাঁটাচলা করতে পারেন, তাঁদের অপ্রয়োজনে হুইলচেয়ারের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। বরং প্রয়োজনে কারও সাহায্য নিয়ে বা কোনো কিছু ধরে হলেও হাঁটার চেষ্টা করতে হবে। পাশাপাশি গর্ভবতী মায়েদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, আয়রন ট্যাবলেট ও প্রয়োজনীয় পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। এতে মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি কিছু জন্মগত জটিলতার ঝুঁকি কমানো সম্ভব।

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে হুইলচেয়ার পাওয়া ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের অনেকের কাছে চলাচলের এই সহায়ক উপকরণটি দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে বলে আশা করা হচ্ছে।

মানবিক উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী মানুষের চলাচলের সুযোগ সৃষ্টি এবং তাঁদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে দোস্ত এইডের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ

Update Time : ০১:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬