ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে তুলা আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : ০১:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ২৭ Time View
Print

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে ২০২৬-২৭ মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে তুলা উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গা জোনের আয়োজনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণের উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য দেন তুলা উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গা জেলার প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এস এম ইজাজুল ইসলাম। তিনি জানান, জীবননগরে তুলা চাষি ২ হাজার ৬০০ জন। এর মধ্যে ১ হাজার ১০০ জনকে প্রনোদনার উপকরণ বিতরণ করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, তুলা একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল। সরকারের প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের তুলা চাষে আরও উৎসাহিত করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শ অনুসরণ করলে তুলা চাষে ভালো ফলন ও লাভজনক উৎপাদন সম্ভব।
উপকারভোগী কৃষকেরা বলেন, সরকারের দেওয়া বিনামূল্যের বীজ ও অন্যান্য উপকরণ পেয়ে তারা খুবই উপকৃত হচ্ছে। এতে তুলা চাষের খরচ কমবে এবং আরও বেশি জমিতে আবাদ করতে উৎসাহ পাবেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর কটন ইউনিট কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তুলার বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে তুলা আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

Update Time : ০১:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬