ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাসহ গ্রেফতার ৮

Reporter Name
  • Update Time : ০২:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ Time View
Print

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ জন নেতাসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এই অভিযান চলে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছুটিয়া গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে এবং আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম (৫৪), বালিহুদা গ্রামের ওহাব আলীর ছেলে এবং আওয়ামী লীগ নেতা সাজ্জাদ বিশ্বাস (৫৬), জীবননগর শহরের মহানগর উত্তরপাড়া এলাকার আসাদুজ্জামানের ছেলে এবং ছাত্রলীগ নেতা সাজেদুজ্জামান দীপ (২৪), মনোহরপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে সাক্বির হোসেন (২৩), করচাডাঙ্গা গ্রামের হামিদ ব্যাপারীর ছেলে নূর হোসেন (৪২), তার সহোদর আমিন হোসেন (৫৫), রোকন মিয়া (৪৫) ও মজিবার (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখের নেতৃত্বে পুলিশের পৃথক পৃথক টিম গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ওবায়দুল ইসলাম, সাজ্জাদ বিশ্বাস আওয়ামী লীগ নেতা ও সাজেদুজ্জামান দীপ ছাত্রলীগ নেতা। তাদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদেরকে বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাসহ গ্রেফতার ৮

Update Time : ০২:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬