ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর প্রেসক্লাবে কেরামবোর্ড উপহার দিলেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪১ Time View
Print

জীবননগর প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবে একটি কেরামবোর্ড উপহার দিয়েছেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছে কেরামবোর্ডটি হস্তান্তর করেন।
কেরামবোর্ড হস্তান্তরকালে শাহজাহান কবীর বলেন, “সাংবাদিকরা সারাদিন নানা ধরনের ব্যস্ততার মধ্যে দায়িত্ব পালন করেন। কাজের ফাঁকে একটু বিনোদন ও মানসিক প্রশান্তির প্রয়োজন রয়েছে। সেই চিন্তা থেকেই জীবননগর প্রেসক্লাবের সাংবাদিকদের বিনোদনের জন্য কেরামবোর্ডটি উপহার দেওয়া হয়েছে। আশা করি, এটি সাংবাদিকদের অবসর সময়কে আনন্দময় করে তুলবে।”
তিনি আরও বলেন, “জীবননগর প্রেসক্লাব সাংবাদিকদের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এখানকার সাংবাদিকরা এলাকার মানুষের কথা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও ভূমিকা রাখছেন। ভবিষ্যতেও প্রেসক্লাবের যেকোনো ভালো উদ্যোগে পাশে থাকার চেষ্টা করব।”
প্রেসক্লাবের পক্ষ থেকে কেরামবোর্ড উপহার দেওয়ায় শাহজাহান কবীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু ও শাহজাহান মিয়া, জীবননগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিনাজুল ইসলাম, সাইফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সুমন বিশ্বাস প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগর প্রেসক্লাবে কেরামবোর্ড উপহার দিলেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর

Update Time : ০৮:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬