ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতায় আয়শা বিনতে ইসরাইল

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:১২:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ৬৬ Time View
Print

যশোর,জেলা প্রতিনিধি:
যশোরের চুড়ামনকাটি ইউনিয়নের ৪৩ নং আহসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আয়শা বিনতে ইসরাইল জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় (একক অভিনয়-বালিকা) বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

জানা গেছে, দোগাছিয়া গ্রামের ইসরাইল হোসেন ও রিপনা খাতুন দম্পতির সন্তান আয়শা। জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রথমে ইউনিয়ন পর্যায়ে স্কুলগুলোর মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম স্থান অর্জনকারীরাই কেবল উপজেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। পরবর্তীতে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে।

এই ধারাবাহিক প্রতিযোগিতার প্রতিটি ধাপ সফলভাবে অতিক্রম করে আয়শা বিনতে ইসরাইল এবার বিভাগীয় পর্যায়ে জায়গা করে নিয়েছে। আগামী ৯ মে খুলনায় অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে অংশ নেবে।

আয়শার এই সাফল্যে বিদ্যালয়, পরিবার এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তার পরিবার দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছে, যাতে সে আগামী প্রতিযোগিতাতেও ভালো ফল অর্জন করতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতায় আয়শা বিনতে ইসরাইল

Update Time : ০৯:১২:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬