সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিনিধি
- Update Time : ১২:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ Time View

২৭ সেপ্টেম্বর ২০২৬ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে (UNGA 81) ঐতিহাসিক ও সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে তাঁকে বহনকারী এমিরেটসের EK-582 ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ ৩৫ সদস্যের সীমিত সফরসঙ্গী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী নিউইয়র্ক সময় শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে জেএফকে বিমানবন্দর ত্যাগ করেন এবং দুবাই হয়ে ঢাকায় ফেরেন। এটি ছিল নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে একটি ব্যতিক্রমী সফর।
Tag :

























