ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name
  • Update Time : ০৭:২১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ১৩ Time View
Print

মোঃ সজিব সরদার
‎স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সরকারি জনতা কলেজ মসজিদে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

‎শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু মৃধা।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জুয়েল মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ আলম মৃধা, যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন শম্ভু ও সহিদুল ইসলাম (সহিদ সরদার), উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর আকন ও সাধারণ সম্পাদক ফারুক মৃধা, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান।

‎এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সারোয়ার, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলাম, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সহ-সভাপতি ইমরান হোসেন সহ শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

‎এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শ ও রাজনৈতিক চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

‎বার্তা প্রেরক:-
‎মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

Update Time : ০৭:২১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬