খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর বই বিতরণ
- Update Time : ০৪:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ২৮৯ Time View

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি, যশোর:
যশোর সদর উপজেলার খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবামূলক সংগঠন খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এই আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. নুরনাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান মো: সোহেল রানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি মো: সুলাইমান কবির রাব্বি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক
মো: সাকিল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুভ সূচনা করা হয়।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল হোসেন, সিনিয়র শিক্ষক জাকির হোসেন মিনি, হারুন আর রশিদ, সুজিত কুমার, হোসেন আরা মিনা-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এছাড়াও খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন-এর প্রচার সম্পাদক মাহিন হোসেন, সদস্য খাইরুল ইসলাম, রহিম হোসেন, আলভি সিয়াম, মিঠু-সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও সভাপতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। বক্তারা বলেন, শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

























