👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৩:৫৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ১২ Time View
Print

মোঃ মহাসিন,খুলনা বিভাগীয়,প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জুয়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, কালিগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আশরাফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক আহম্মেদ উল্ল্যাহ বাচ্চু, ইশারাত আলী, ফজলুর হক ও তাপস কুমার ঘোষ, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়। এ সময় রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুস্থ জীবনযাপনে নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকতে সাবান দিয়ে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Update Time : ০৩:৫৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬