👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়িতে সবজি বিপ্লব: ২১৬৩ হেক্টর জমিতে

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৬:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ৬ Time View
Print

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় এখন একই জমিতে দুই ফসল। পানিতে মাছ, আর পাড়ে সবজি। মৎস্য ঘেরের ভেড়ি বা আইলকে কাজে লাগিয়ে সবজি চাষে নতুন বিপ্লব ঘটেছে পুরো জেলায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি ২০২৬ মৌসুমে সাতক্ষীরা জেলায় মোট ২১৬৩ হেক্টর মৎস্য ঘেরের ভেড়িতে সবজি চাষ হয়েছে। যা গত দুই বছরের তুলনায় রেকর্ড।

২০২৩ সালে ছিল মাত্র ৯৪০ হেক্টর,২০২৪ সালে বেড়ে হয় ২০৭৭ হেক্টর,২০২৬ সালে তা দাঁড়িয়েছে ২১৬৩ হেক্টরে।

কৃষি বিভাগের তথ্য মতে, হেক্টর প্রতি গড়ে ১৮ টন সবজি উৎপাদন হচ্ছে। বাজার দর হিসাবে প্রতি হেক্টরে কৃষকরা আয় করছেন প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা।

কোন কোন সবজি হচ্ছে:
ঘেরের ভেড়িতে মূলত মাচা পদ্ধতিতে চাষ হচ্ছে লাউ, মিষ্টি কুমড়া, টমেটো,শসা, করলা, উচ্ছে, বরবটি, পুঁইশাক, ঢ্যাঁড়স, বেগুন, মরিচ, পটল, ঝিঙে ও লালশাক।

সরেজমিনে দেখা যায়, তালা, দেবহাটা, শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি ও সদর উপজেলার হাজার হাজার ঘেরে বাঁশের মাচায় ঝুলছে লাউ-কুমড়া। নিচে ঘেরে বাগদা চিংড়ি, রুই, কাতলা, তেলাপিয়া। মাছের ক্ষতি হবে বলে কৃষকরা কীটনাশক ব্যবহার করছেন না, ফলে এই সবজি সম্পূর্ণ বিষমুক্ত ও নিরাপদ।

তালা উপজেলার কৃষক চঞ্চল রায় বলেন আগে শুধু মাছে লস হতো। এখন ঘেরের পাড়ে সবজি করে দুই দিক থেকেই লাভ পাচ্ছি।

কৃষি বিভাগ জানায় লবণাক্ততার কারণে যেখানে ধান হয় না, সেখানে ঘেরের ভেড়ি এখন আশীর্বাদ। এই পদ্ধতিতে জমির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই বিষমুক্ত সবজি সরবরাহ করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভেড়িতে সবজি বিপ্লব: ২১৬৩ হেক্টর জমিতে

Update Time : ০৬:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬