ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে ওজু করতে গিয়ে পুকুরে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:১৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ৪১ Time View
Print

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জে মাগরিবের নামাজের জন্য ওজু করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে রেজাউল মোড়ল নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা মৎস্য সেট-সংলগ্ন নিজ বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের প্রস্তুতি হিসেবে বাড়ির পাশের পুকুরে ওজু করতে যান রেজাউল মোড়ল। একপর্যায়ে তিনি পুকুরের পানিতে পড়ে যান। পরিবারের সদস্যদের ধারণা, স্ট্রোক করার কারণে তিনি পানিতে পড়ে যেতে পারেন।

ওজু করতে যাওয়ার পর দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাঁকে পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

নিহত রেজাউল মোড়ল পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। তিনি প্রতিদিন বাঁশতলা মৎস্য সেট থেকে মাছ কিনে স্থানীয় বাঁশতলা বাজারে বিক্রি করতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালিগঞ্জে ওজু করতে গিয়ে পুকুরে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

Update Time : ১০:১৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬