ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জ থানার ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১০:৪৪:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ১০ Time View
Print

হযরত আলী:সাতক্ষীরার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে পৃথক দুটি ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

প্রথম ঘটনায়, কালিগঞ্জ উপজেলার মোবারক নগর গ্রামের নলতা এলাকায় অবস্থিত আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ তুলে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্য পাঠ করেন রাজেশ কুমার ঘোষ। তিনি অভিযোগ করেন, ঘটনার পরও থানায় মামলা গ্রহণে গড়িমসি করা হচ্ছে এবং ওসি জুয়েল হোসেন পক্ষপাতমূলক আচরণ করছেন। ভুক্তভোগীরা দ্রুত মামলা গ্রহণ, হামলাকারীদের গ্রেফতার, ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

দ্বিতীয় ঘটনায়, কালিগঞ্জ কুশুলিয়া ইউনিয়নের চন্ডীতলা গ্রামের গৃহবধূ সাজিদা হত্যাকাণ্ডের ঘটনায় আসামি কমিয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়। নিহত সাজিদার ভাই, রঘুনাথপুর গ্রামের কেরামত আলী মোল্লার ছেলে মোঃ আব্দুল খালেক লিখিত বক্তব্যে অভিযোগ করেন, মামলায় শুরুতে ৫ জনকে আসামি করা হলেও পরে তা কমিয়ে মাত্র ২ জনকে রাখা হয়েছে। এ সময় প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ওসি মোঃ জুয়েল হোসেনের পক্ষপাতমূলক আচরণের কারণে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হচ্ছে।

উভয় ঘটনায় ভুক্তভোগীরা পুলিশের বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি ও পক্ষপাতের অভিযোগ তুলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে রাজেশ কুমার ঘোষ, মোঃ আব্দুল খালেকসহ ভুক্তভোগী পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালিগঞ্জ থানার ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ১০:৪৪:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬